খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ- খবরের থাম্বনেইল ফটো

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। 


সাড়ে তিন বছর পর ওয়ানডে দলে ফিরেই একাদশে সুযোগ পেয়েছেন অফ-স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। ২০২২ সালের আগস্টে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। ২০১৬ সালে অভিষেকের পর দেশের হয়ে ৪৩ ওয়ানডেতে ৬৩৪ রান ও ১৭ উইকেট শিকার করেছেন মোসাদ্দেক। 


মোসাদ্দেকসহ তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের সাথে থাকছেন অন্য স্পিনার বাঁ-হাতি তানভির ইসলাম।


একাদশে সুযোগ হয়নি সৌম্য সরকার, রিশাদ হোসেন, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলামের।


অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে অলরাউন্ডার লিয়াম স্কটের। 


এখন পর্যন্ত ওয়ানডেতে ২২বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এরমধ্যে বাংলাদেশ জিতেছে এক ম্যাচ। অস্ট্রেলিয়ার জয় ২০ ম্যাচে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। 


বাংলাদেশ একাদশ : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।


অস্ট্রেলিয়া একাদশ : জশ ইংলিশ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা। 


সম্পর্কিত খবর