খেলাধুলা

ইংল্যান্ডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত, ক্রিকেটে নতুন মাইলফলক

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ নারী ক্রিকেট দল

ডেস্ক

শেয়ারঃ

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ নারী ক্রিকেট দল- খবরের থাম্বনেইল ফটো

নেপালে অনুষ্ঠিত আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সাফল্য অর্জনের পর মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্বে একমাত্র অপরাজিত দল হিসেবে শীর্ষস্থান অর্জন করে তারা ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ খেলার যোগ্যতা নিশ্চিত করেছে।


আগামী বছরের জুন–জুলাই মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট পেতে বাছাইপর্বে বাংলাদেশ দল টানা সাত ম্যাচে জয়লাভ করে। পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক, শৃঙ্খলাপূর্ণ ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সের মাধ্যমে প্রতিপক্ষ দলগুলোর ওপর স্পষ্ট আধিপত্য বিস্তার করে টাইগ্রেসরা।


বাছাইপর্বের সাফল্য শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও নারী উইং কমিটির চেয়ারপারসন রুবাবা দৌলা নারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান।


বিসিবি সূত্র জানায়, এই অর্জন বাংলাদেশের নারী ক্রিকেটের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে নারী ক্রিকেট দল দেশের ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে বলেও মনে করছে সংশ্লিষ্ট মহল।


বিশ্লেষকদের মতে, এই সাফল্য শুধু বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন নয়, বরং বাংলাদেশ নারী ক্রিকেটের ভবিষ্যৎ সম্ভাবনাকেও আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করিয়েছে।


সম্পর্কিত খবর