খেলাধুলা

মাস সেরার দৌড়ে মোসাদ্দেকের সাথে গিল ও স্মিথ

ডেস্ক

শেয়ারঃ

মাস সেরার দৌড়ে মোসাদ্দেকের সাথে গিল ও স্মিথ- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে জুন মাসের সেরার দৌড়ে আছেন বাংলাদেশের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। তার সাথে সেরার লড়াইয়ে আছেন ভারতের শুভমান গিল ও নিউজিল্যান্ডের ন্যাথান স্মিথ।


গত মাসের সেরা নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন ভারতের শ্রী চরণী, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস এবং ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ।


বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে।


চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে রাজকীয় প্রত্যাবর্তন করেন মোসাদ্দেক। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেন তিনি।


৩ ইনিংস ব্যাট করে ২টি হাফ-সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ ১৫৭ রান করেন মোসাদ্দেক। এছাড়া বল হাতে ২ উইকেটও নেন তিনি।


প্রথম ম্যাচে অনবদ্য ৮৬ রানের সাথে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মোসাদ্দেক। ঐ ম্যাচ বৃষ্টি আইনে ৮৬ রানে জিতে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১৫ ও তৃতীয়টিতে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলেন মোসাদ্দেক।


তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। ব্যাট-বল হাতে সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করায় সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান মোসাদ্দেক।


এদিকে গত মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে ভারত। একমাত্র টেস্টে ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গিল। ১৭৭ বল খেলে ১৫টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। এরপর ওয়ানডে সিরিজেও ব্যাট হাতে ছন্দে ছিলেন তিনি। প্রথম ম্যাচে ৮৪ রানে অপরাজিত থাকলেও দ্বিতীয়টিতে ১৫৪ রানের নান্দনিক ইনিংস খেলেন গিল। তৃতীয় ম্যাচে ব্যাট হাতে নামেননি তিনি।


২৩৮ রান নিয়ে সিরিজ সেরা হন ভারত অধিনায়ক।


জুনে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিউজিল্যান্ড। দলের সিরিজ জয়ের পেছনে বড় অবদান ছিল স্মিথের। ৩ ম্যাচে ১৬ উইকেট শিকার করে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে যৌথভাবে ইংল্যান্ডের জোফরা আর্চারের সাথে সিরিজ সেরা হন স্মিথ।


সম্পর্কিত খবর