খেলাধুলা

ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ শিরোপা দেখতে চায় ট্রাম্প প্রশাসন

ডেস্ক

শেয়ারঃ

ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ শিরোপা দেখতে চায় ট্রাম্প প্রশাসন- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর টুর্নামেন্টে নতুন রঙ যোগ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের প্রধান অ্যান্ড্রু জুলিয়ানি ঘোষণা করেছেন, তাঁরা চান এবারের বিশ্বকাপ শিরোপা জিতুক ইংল্যান্ড।


ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে জুলিয়ানি বলেন, আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবসের উদযাপনের মাঝে ইংল্যান্ড যদি আমেরিকার মাটিতে বিশ্বকাপ জয় করে, তাহলে সেটি হবে অসাধারণ এক ইতিহাস।


বর্তমানে সেমিফাইনালে রয়েছে চার দল ইংল্যান্ড, আর্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন। কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে থমাস টুখেলের ইংল্যান্ড। সেমিতে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।


জুলিয়ানি স্পষ্টভাবে জানিয়েছেন, চার দলের মধ্যে তাঁদের সবচেয়ে বেশি সমর্থন ইংল্যান্ডের প্রতি। “ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষা শেষ হতে চলেছে। তারা যদি এবার জয়ী হয়, তা হবে সত্যিই অবিস্মরণীয়,” বলেন তিনি। তাঁর মতে, হ্যারি কেইনের নেতৃত্বাধীন দলটি উত্তর আমেরিকার বিশ্বকাপে দারুণ কিছু করতে পারবে।


জুলিয়ানি আরও যোগ করেন, চ্যাম্পিয়ন হতে হলে হ্যারি কেইনের বড় অবদান লাগবে। “কেইন ইংল্যান্ডের প্রধান গোলদাতা। দল যদি শিরোপা জিতে, তাহলে সে হবে এর অন্যতম বড় কারণ। কেইন ও জুড বেলিংহাম দুজনই অসাধারণ অ্যাথলেট।”


ইংল্যান্ডের বাকি পথ নিয়ে তিনি আশাবাদী। “দলটিকে আমার কাছে খুবই ভারসাম্যপূর্ণ মনে হয়েছে। খেলোয়াড়দের আত্মবিশ্বাসী হতে হবে এবং কোচকে তাদের বোঝাতে হবে যে, এই টুর্নামেন্ট জেতার পুরো সামর্থ্য তাদের আছে,” বলেন জুলিয়ানি।


সম্পর্কিত খবর