খেলাধুলা

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ডেস্ক

শেয়ারঃ

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

বুলাওয়ায়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী বাংলাদেশ দল।


দুই বিশেষজ্ঞ স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিন বিভাগে আছেন নাসুম আহমেদ ও শেখ মাহেদি হাসান।


পেস আক্রমন সামলাবেন মোহাম্মদ সাইফ উদ্দিন, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।


একাদশে চারজন পেসার রেখেছে জিম্বাবুয়ে। তারা হলেন- তাশিঙ্গা মুসেকিয়া, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা ও ব্রাড ইভান্স।


অধিনায়ক সিকান্দার রাজার সাথে স্পিন বিভাগে আছেন মিল্টন শুম্বা।


বাংলাদেশ একাদশ : তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।


জিম্বাবুয়ে একাদশ : সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, টাদিওয়ানাশে মারুমানি, ডিওন মেয়ার্স, রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাডান্ডে, তাশিঙ্গা মুসেকিয়া, ব্রাড ইভান্স, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।


সম্পর্কিত খবর