জাতীয়
মিরপুর–কাফরুলে ১১ দলীয় ঐক্যের প্রার্থীর পক্ষে প্রচারণা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে মিরপুর ও কাফরুল এলাকার ভোটাররা ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থীর পক্ষে রায় দেবেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. মোবারক হোসাইন।
শুক্রবার জুমার নামাজের পর ঢাকা–১৫ আসনে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষে আয়োজিত মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিছিলটি মিরপুর ৬০ ফিট পীরের বাগ মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তি হাউজিং এলাকায় গিয়ে শেষ হয়। সমাবেশে ডা. মোবারক হোসাইন বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মুহাম্মদ তসলিম, মহানগরী কর্ম পরিষদের সদস্য মো. শহীদুল্লাহ, কাফরুল জোন টিম সদস্য মো. জসিম উদ্দিন, মিরপুর পূর্ব থানা জামায়াতের নায়েবে আমির আনিসুর রহমান, থানা সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদীসহ জামায়াত ও ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতারা।
এ সময় নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।








