জাতীয়
রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার দিবাগত রাত (২১ ফেব্রুয়ারি) ১২টা ১ মিনিটে ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর পর সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও শ্রদ্ধা জানাবেন।
দিবসটি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্তরে নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে।
র্যাব ডিজি এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের জন্য কোনো সরাসরি হুমকি নেই, তবে সব ধরনের পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা সম্পর্কিত ব্রিফিংয়ে র্যাব ডিজি বলেন, ‘শহীদ মিনারকেন্দ্রিক সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাবের ফোর্স মোতায়েন করা হয়েছে।’








