জাতীয়

৪৮ ঘণ্টা পর ঠাকুরগাঁও সীমান্তের শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

৪৮ ঘণ্টা পর ঠাকুরগাঁও সীমান্তের শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ- খবরের থাম্বনেইল ফটো

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের শূন্যরেখায় প্রায় ৪৮ ঘণ্টা অবস্থানের পর অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১১ জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।


সোমবার (৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।


বিজিবির তথ্য অনুযায়ী, রোববার দিবাগত রাত ৩টার পর বিএসএফ শূন্যরেখায় অবস্থানরত ৩ পুরুষ, ৪ নারী ও ৪ শিশুসহ মোট ১১ জনকে ভারতের ভেতরে নিয়ে যায়। ফলে বর্তমানে তারা আর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন না।


এর আগে গত শুক্রবার দিবাগত রাতে বিএসএফের পুশইনের চেষ্টার পর ওই ১১ জন শূন্যরেখায় আটকা পড়েন। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও কয়েকজন শিশু থাকায় মানবিক উদ্বেগ তৈরি হয়েছিল।


বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।


সম্পর্কিত খবর