জাতীয়

ঢাবিতে নবাব স্যার সলিমুল্লাহর ১৫৫তম জন্মবার্ষিকী পালিত

ডেস্ক

শেয়ারঃ

ঢাবিতে নবাব স্যার সলিমুল্লাহর ১৫৫তম জন্মবার্ষিকী পালিত- খবরের থাম্বনেইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকার নবাব স্যার সলিমুল্লাহর ১৫৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।


আজ সকালে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুস সালামের নেতৃত্বে হলের আবাসিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা পুরান ঢাকার বেগমবাজারে নবাব স্যার সলিমুল্লাহর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ উপলক্ষে আজ বাদ আসর সলিমুল্লাহ মুসলিম হলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।


উল্লেখ্য, ঢাকার নবাব ও মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অনন্য অবদান রাখেন। তিনি ১৯১৫ সালের ১৬ জানুয়ারি মৃত্যুবরণ করেন।


সম্পর্কিত খবর