আরও

বায়ুদূষণের শীর্ষে লাহোর, দ্বিতীয় অবস্থানে ঢাকা

ডেস্ক

শেয়ারঃ

বায়ুদূষণের শীর্ষে লাহোর, দ্বিতীয় অবস্থানে ঢাকা- খবরের থাম্বনেইল ফটো

বিশ্বের বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। একই তালিকায় দ্বিতীয় বস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।


রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।


তালিকায় শীর্ষে থাকা লাহোরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩৯০ অর্থাৎ এখানকার বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। অপরদিকে, দূষণের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে ঢাকা। এই শহরের দূষণ স্কোর ২৫০ অর্থাৎ, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।


তৃতীয় নম্বরে রয়েছে ভারতের কলকাতা। এই শহরের দূষণ স্কোর ২১৮, যা একইভাবে ‘খুবই অস্বাস্থ্যকর’ স্তরে রয়েছে।


একিউআই মানদণ্ড অনুযায়ী, স্কোর ০(শূন্য) থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


সম্পর্কিত খবর