খেলাধুলা

দুই বছর পর একই মঞ্চে বাংলাদেশের মুখোমুখি ভারত

ডেস্ক

শেয়ারঃ

দুই বছর পর একই মঞ্চে বাংলাদেশের মুখোমুখি ভারত- খবরের থাম্বনেইল ফটো

দুই বছর আগে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে ভারতের কাছে ৩১ রানে হেরে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। সে আসরে প্রথমবার অংশ নিয়েই দারুণ সাফল্য দেখিয়্বছিলো বাংলার মেয়েরা।


দুই বছর পর আবারও সেই ফাইনালের মঞ্চে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। এবার ফাহিমা খাতুনের নেতৃত্বে ভারত ‘এ’ দলের বিপক্ষে স্বপ্নের ফাইনাল খেলতে নামছে বাংলাদেশ ‘এ’। আগের হারের প্রতিশোধ নিয়ে শিরোপা জিততে পারবে কি তারা—এটাই এখন বড় প্রশ্ন।


ফাহিমার নেতৃত্বে এবারের টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেয় দলটি। শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাংলার মেয়েরা।


সেমিফাইনালেও পাকিস্তানকে কোনো সুযোগ দেয়নি বাংলাদেশ। ১১০ রান সংগ্রহ করেও ৫৪ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় তারা। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে ধারাবাহিকতার প্রমাণ দিয়েছে দলটি।


আগামী জুনে ইংল্যান্ডে বসবে টি-২০ বিশ্বকাপের আসর। বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ। তার আগে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের প্রস্তুতি আরও শানিয়ে নিচ্ছে ফাহিমা খাতুনের দল।


সম্পর্কিত খবর