জাতীয়

নারী-শিশুদের ওপর নির্যাতনের শাস্তি দাবি জামায়াতের মহিলা বিভাগের

ডেস্ক

শেয়ারঃ

নারী-শিশুদের ওপর নির্যাতনের শাস্তি দাবি জামায়াতের মহিলা বিভাগের- খবরের থাম্বনেইল ফটো

রামপুরা ও নরসিংদীতে নারী-শিশুদের ওপর পাশবিক নির্যাতনের জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের মহিলা বিভাগ।


শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এসব দাবি জানান তারা। বলেন, দেশ আজ আরবের জাহিলিয়ার যুগে পরিণত হয়েছে।


নির্বাচন পরবর্তী সময়ে দেশ নিরাপদ নেই। দেশে নারী ও শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। রাজনৈতিক দলের ছত্রছায়ায় আসামিরা এসব অপরাধ কার্যকলাপ করে যাচ্ছে।


এই অপরাধের দায় অবশ্যই সরকারকে নিতে হবে বলে জানান জামায়াতে ইসলামের নারী নেত্রীরা। সেই সঙ্গে প্রশাসনের একপেশে ব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানান তারা।


সম্পর্কিত খবর