জাতীয়

বড় মাত্রার ভূমিকম্পে কাঁপল ইতালি

ডেস্ক

শেয়ারঃ

বড় মাত্রার ভূমিকম্পে কাঁপল ইতালি- খবরের থাম্বনেইল ফটো

বড় মাত্রার ভূমিকম্পে কেঁপেছে ইতালির কালাব্রিয়া অঞ্চলের উপকূল। গভীর রাতে আঘাত হানে ভূমিকম্পটি। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ২।


যদিও তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইতালির দক্ষিণাঞ্চলের উপকূলের কাছে সোমবার (১ জুন) যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।


সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২৪৭ কিলোমিটার (১৫৩ মাইল) গভীরে। এটি কালাব্রিয়া অঞ্চলের কোসেনজা শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার (২৩ মাইল) দূরে আঘাত হানে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


অন্যদিকে ফক্স ওয়েদারের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২ জুন) ভোরের দিকে দক্ষিণ ইতালির বাসিন্দারা এই ভূমিকম্পের কম্পন অনুভব করেন।


ইউএসজিএস জানায়, ইতালির সারাসেনা শহরের প্রায় ১০ মাইল দক্ষিণ-পশ্চিমে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত ১২টা ১২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।


ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫৩ মাইলের বেশি এবং এটি কালাব্রিয়ার কোসেনজা শহর থেকে প্রায় ২৩ মাইল দূরে ছিল।


ইউএসজিএসের তথ্যমতে, মডিফায়েড মারকেলি ইনটেনসিটি স্কেলে ভূমিকম্পটির প্রাথমিক তীব্রতা ছিল ৪ মাত্রার। এই মাত্রার কম্পনকে তুলনামূলকভাবে হালকা ধরা হলেও ঘরের ভেতরে থাকা অনেক মানুষ তা অনুভব করতে পারেন এবং ঘুমন্ত অনেক মানুষের ঘুম ভেঙে যেতে পারে।


এ ধরনের কম্পনে বাসাবাড়ির থালা-বাসন, জানালা ও দরজা কেঁপে উঠতে পারে। দেয়াল থেকে খটখট শব্দও শোনা যেতে পারে। পার্ক করে রাখা যানবাহনও দুলে উঠতে পারে। তবে খোলা জায়গায় থাকা অনেক মানুষ হয়তো কম্পনটি অনুভব নাও করতে পারেন।


সম্পর্কিত খবর