সারাদেশ
কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য কালবৈশাখী ঝড়ের আগাম পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুর ১২ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার অথবা ঘণ্টা বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
এতে আরো বলা হয়েছে, এ সময় কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।







